বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পায়, সেজন্য সরকারের নজরদারি থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার। চামড়া ক্রয়ে ধীরে গতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দেবে এমনটি।’
বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ ও রফতানি আয় বৃদ্ধি। এ ছাড়া আগামীর বাজেট ব্যবসা বান্ধব পরিবেশ, বিনিয়োগ আকর্ষণ ধারার সূচনা করবে।’
সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।